- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয়তাবাদি প্রজন্ম ৭১’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি প্রজন্ম ৭১ এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পুরাতন বাসস্টেশনে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাড. মো. আমিরুল হকের সভাপতিত্বে ও মো. আফজাল হোসেন সেবুলের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নুরুল।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি প্রজন্ম ৭১ এর সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, মিজানুর রহমান মিজান, সহ সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান, সালমান খান, এস এম কামাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ, সহ প্রচার সম্পাদক মো. জুয়েল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি মো. আমানুল হক রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন জায়গীরদার, জেলা বিএনপির সহ সভাপতি শোয়েব আহমদ, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালার চান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মো. শাহজান মিয়া, সাধারণ সম্পাদক মনজ্জির হোসেন, দপ্তর সম্পাদক এ এস রিপন, জাতীয়তাবাদি প্রজন্ম ৭১ এর জেলা শাখার সহ সভাপতি রুবেল মিয়া, আজির উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মো. মানিক মিয়া, সহ সাধারণ সম্পাদক ফয়সল হাসান সেজু, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর, সৈয়দ সেলিম মিয়া, দপ্তর সম্পাদক সাব্বির চৌধুরী, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনির, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুন, ক্রীড়া সম্পাদক মো. হিমু মিয়া, সদস্য অলিউর রহমান প্রমুখ।

  • [১]