- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

স্টাফ রিপোর্টার
জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ৯ টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।  
জেলা দায়রা জজ মো. মুজিবুর রহমান সভাপতিত্বে ও জেলা আইনজীবী       
সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক ও সিনিয়র সহকারী জজ মো. জালাল উদ্দীনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাহীবুল ইসলাম, অ্যাড. ফজলুল হক আসপিয়া, পুলিশ সুপার বরকত উল্লাহ খাঁন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ,  ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, আবাসিক মেডিকেল অফিসার ডা.রফিকুল ইসলাম।

  • [১]