- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কর্মী সম্মেলন- উন্নয়নের নামে দেশ সাম্রাজ্যবাদী ঋণের জালে আবদ্ধ -শাহজাহান কবির

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কর্মী সম্মেলন সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা আহব্বায়ক বাদল সরকার’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
প্রধান অতিথি শাহজাহান কবির বলেন, দেশ উন্নয়নের নামে সা¤্রজ্যবাদী ঋণের জালে আবদ্ধ। চলছে লুটপাটের মহোৎসব। ওভার ইনভয়েসিং এর নামে বৈদেশিক মুদ্রা পাচার হয়ে যাচ্ছে। আন্ডার ইনভয়েসিং এর নামে চলছে কর ফাঁকির মহড়া। ঋণের টাকায় মানব সভ্যতা বিধ্বংসী রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পরিবেশ বিধ্বংসী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। জাতীয় ও জনস্বার্থ বিরোধী এসব প্রকল্প এবং সা¤্রাজ্যবাদীদের সাথে সকল গণস্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে শ্রমিক-কৃষক-মেহনতী মানুষ ও দেশ প্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ  
 দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি ২৫ ফেব্রুয়ারী ঢাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জাতীয় সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহব্বান জানান।
সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার, ছাতক শাখার আনছার আলী, তাহিরপুর শাখার আকিকুর রেজা, বারকী শ্রমিক সংঘের সুনামগঞ্জ জেলা সভাপতি নাসির মিয়া, সহ সম্পাদক নজরুল ইসলাম, কয়লা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুস সালাম, ‘স’ মিল শ্রমিক সংঘের সভাপতি সিরাজ মিয়া। হোটেল শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক লিলু মিয়া, বারকি শ্রমিক সংঘের সহ সম্পাদক ওদুদ মিয়া, অর্থ সম্পাদক কাদির মিয়া।
সম্মেলনে বাদল সরকারকে সভাপতি, সাইফুল আলম ছদরুল কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান শাহজাহান কবির। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]