- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

স্টাফ রিপোর্টার
‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারের আয়োজনে শহরে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সরকারি গ্রন্থাগারে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
জেলা গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান আনিছুর রহমানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, কবি ইকবাল কাগজী, দিগেন্দ্র বর্মণ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. মশিউর রহমান, ধর্মপাশা উপজেলার কাহালা জনকল্যাণ পাঠাগারের সভাপতি লিক্সন তালুকদার।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বইয়ের উপর বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

  • [১]