জাতীয় ছাত্রদল সিলেট শহর পূর্বাঞ্চল শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক অ্যাড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ক্রীড়া সম্পাদক ইমদাদুল হক ইমন, সিলেট শহর পূর্বাঞ্চল শাখার অর্থ সম্পাদক নাসির মিয়া।
কর্মীসভায় অন্যান্যের বক্তব্য রাখেন তানিয়া আজাদ, মো. হৃদয়, তপু আহমদ, ফরহাদ আহমদ, আরিফ আহমদ, বিপ্লব আহমদ হৃদয়, ইমা বেগম, বদরুল আজাদ, ফাহিম আহমদ, সালমান আহমদ, সাহেল আহমদ।
কর্মীসভায় আ. ছালামকে আহবায়ক এবং শফিকুন্নুর ইসলাম ও মাজহারুল ইসলাম অপুকে যুগ্ম আহবায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্রদল সিলেট শহর পূর্বাঞ্চল শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- তানিয়া আজাদ, মো: হৃদয়, তপু আহমদ, ফরহাদ আহমদ, আরিফ আহমদ, শাওন আহমদ, জাহেদ আহমদ, আগা শান্ত আহমদ, বিপ্লব আহমদ হৃদয়, আমিন উদ্দিন, ইমা বেগম, বদরুল আজাদ, ফাহিম আহমদ, সালমান আহমদ, সাহেল আহমদ, আগা রানা প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)