- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় জাদুঘরের শাখা হলো সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে অনুমোদন করা হয়েছে। গত ২৬ এপ্রিল বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের ১৭৬তম সভায় এটি অনুমোদন করা হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিব চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার এই তথ্য জানানো হয়। যার স্মারক নং ৪৩.২২.২৬৭৫.০০১.০৩.০৩৮.১৭/১০০৬(২)।
এর অনুলিপি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।  
এছাড়াও জানানো হয়, বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে একটি স্থায়ী আদেশ জারীর প্রক্রিয়া চলমান রয়েছে। স্থায়ী আদেশ     
জারী করা হলে তা মন্ত্রণালয়কে জানানো হবে।
উল্লেখ্য, সুনামগঞ্জে ঐতিহ্য জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চেয়ারম্যান, সুনামগঞ্জের কৃতী সন্তান ড. মোহাম্মদ সাদিক। এছাড়াও ঐতিহ্য জাদুঘরকে জাতীয় জাদুঘরের সাথে সংযুক্ত করতে ডিও লেটার সহ একাধিকবার যোগাযোগ করেছেন তিনি।

  • [১]