- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার
‘সবার জন্য নিরাপদ ইন্টারনেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। সারাদেশে প্রথমবারের মতো এ বছরই দিবসটি পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সুনামগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, বিআরডিবি’র উপ পরিচালক মো: শামছুৃল ইসলাম,  
জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, ইউনিয়ন উদ্যোক্তা মোশারফ আলম মুসা, জুনায়েদ আহমদ সুজন, আকিক মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।  
উল্লেখ্য, প্রতি বছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে পালনের প্রস্তাব গত মাসে অনুমোদন দেয় মন্ত্রিসভা।

  • [১]