‘জাতীয় দায়মুক্তি দিবস’ পালনের আহবানের উদ্যোগ নেয়ার এবং বাস্তবায়নে বিস্তারিত কর্মকৌশল ঘোষণার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস ক্যাবিনেটের সদস্যরা। মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে এই আবেদনপত্র প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়।
আবেদনে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী একজন সরকারি কর্মকর্তা হওয়ায় বড়
কোন সামাজিক কাজ করতে সরকারের অনুমতির প্রয়োজন। এর আগে ‘জাতীয় দায়মুক্তি দিবস পালনে পরিবেশ সৃষ্টির আহ্বান শিরোনামে সামাজিক মাধ্যমে প্রধান শিক্ষকের একটি লেখা প্রকাশিত হয়েছে। যা অনেকের কাছে প্রশংসিত হয়। তাই প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরীকে ‘জাতীয় দায়মুক্তি দিবস’ পালনের আহবানের উদ্যোগ নেয়ার এবং বাস্তবায়নে বিস্তারিত কর্মকৌশল ঘোষণা করার অনুমতি দিতে আপনার কাছে আবেদন করছি। প্রেস বিজ্ঞপ্তি