- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার
‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম ইয়ামীন, সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

  • [১]