- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় পার্টির আহবায়ক কমিটি বাতিলের অনুরোধ

জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি প্রত্যাখান করেছে জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক বিবৃতিতে ত্যাগী নেতাকর্মীদের সাথে আলোচনা করে দলকে সুসংগঠিত করার জন্য এবং আহবায়ক কমিটি বাতিল করতে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিদাতারা হলেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নছর অহিদ কনা মিয়া, কেন্দ্রীয় কমিটি সদস্য জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন উপজেলার একাধিক নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]