- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহে অসহায় ও গরীব গর্ভবতী এবং প্রসূতি মায়েদের মধ্যে, পুষ্টিকর খাদ্য সামগ্রী, মাস্ক এবং সাবান বিতরণ করা হয়েছে।
খাবারের প্যাকেটে ছিল, চাল, ডাল, লবন, তেল, আলু, সাবান ও মাস্ক।
বুধবার দুপুরে পুষ্টি সপ্তাহের শেষ দিনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিন শরিফী উপজেলার পাগলা উপ স্বাস্থ্য কেন্দ্রে আগত গর্ভবতী মহিলাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সেই সাথে আগত রোগীদের মধ্যে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভ‚ষণ চক্রবর্তী, উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হুমায়ূন কবির প্রমুখ।

  • [১]