- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
২৬ তম আন্তর্জাতিক ও ১৯ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৭ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি, আলোচনা সভা, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ, চিত্রাংকন, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার সকাল সাড়ে ১০টায় শহীদ আবুল হোসেন মিলতনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক ইব্রাহিম আল মামুন মোল্লা।
এছাড়াও আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য নুরুর রব চৌধুরী, উন্নয়ন কর্মী মো. জাহাঙ্গীর আলম, সুবিমল চক্রবর্তী চন্দন, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি এম তাজুল ইসলাম তারেক, নুর উদ্দিন প্রমুখ।
এদিকে তাহিরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

  • [১]