স্টাফ রিপোর্টার
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ওয়েজখালী এলাকায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রধান অতিথি হিসাবে নেতৃত্ব দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, বিদ্যুৎ অফিসের নিবার্হী প্রকৌশলী মো. সেলিম, সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ তারেক, মো. আলমগীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির জেনারেল ম্যানেজার সুহেল পারভেজ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ বোর্ডের সভাপতি আশিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির ডি.জি.এম এ.কে.এম জাহিদুল ইসলাম, এলাকা পরিচালক মোহাম্মদ আলী মিলন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এলাকা পরিচালক ফরিদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন কাজী মাও. মোহাম্মদ শাহেদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মোশারফ হোসেন খন্দকার। আলোচনা সভা শেষে এ বছরের সেরা কর্মকর্তা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খান, সেরা গ্রাহক ইসমাইল আলী, সেরা গ্রাহক বাণিজ্যিক কাজী মোহাম্মদ শাহেদ আলী, সেরা কর্মচারী শফিকুল ইসলামকে ক্রেস্ট ও সনদপত্র তোলে দেন অতিথিরা।