- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা স্থগিত

সু.খবর ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৯, ২০ ও ২১ আগস্টের শুধুমাত্র ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা বন্যাজনিত কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত করা পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

  • [১]