- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
জাতীয় বীমা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হওয়া র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে এই উপলক্ষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার হাসান আব্দুল্লাহ্ আল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্।
এছাড়াও বক্তব্য রাখেন- পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড’এর অতিরিক্ত প্রকল্প পরিচালক জাকির হোসেন রনি, কনক আহমদ, জেলা সমন্বয়ক সাজিদুর রহমান সাজিদ, মকবুল হোসেন দুলাল, ওয়াকিল আহমদ, মো. নুর মিয়া, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড’এর জোনাল ম্যানেজার হরিপদ রায়, ডায়মন্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড’এর উপব্যবস্থাপক তৌফিক হোসেন বাবু প্রমুখ।
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেন, সুনামগঞ্জে কর্মরত বীমা প্রতিষ্ঠানগুলো নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণে মানুষের কাছে পৌঁছাতে পারছে না। মানুষ এখন সীমিত আয়ের মধ্যেই সঞ্চয় করতে চায়, মানুষের কাছে পৌঁছাতে পারলে এবং বীমা কর্মী বিশ^স্থ থাকলে আরও বেশি বীমা করবে সাধারণ মানুষ।
এছাড়া ছাতক, জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয় বীমা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

  • [১]