- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় বীমা দিবস উপলক্ষে সভা

স্টাফ রিপোর্টার
‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্থানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বঙ্গবন্ধুর বিমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে সরকার ২০১৯ সালের ১৫ জানুয়ারি ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করে।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়।

  • [১]