দোয়ারাবাজার উপজেলার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকালে পোড়াতেলের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত করায় শাহজালাল রেস্টুরেন্টকে ৪ হাজার ও প্যাকেটের
গায়ে মেয়াদমূল্য না লেখার জন্য দয়াল বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম। অভিযানে সহযোগিতা করেন বাজার কর্মকর্তা, দোয়ারাবাজার থানা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তি