- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সদর উপজেলার পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মূল্য তালিকা না থাকায় অজয় রায় স্টোরকে ৫ হাজার, পরিমাপে কম দেয়ায় সিনথিয়া পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা  জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন বিএসটিআই সিলেট, জেলা চেম্বার অব কমার্স, ক্যাব ও সুনামগঞ্জ থানা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]