- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক কার্যক্রম অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মেয়াদমূল্যহীন পণ্য রাখায় সুপ্লব স্টোরকে ২ হাজার, মূল্যতালিকা না থাকায় প্রীতি রেস্টুরেন্টকে ২ হাজার, পোড়া তেলের ব্যবহার ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রক্রিয়ায় খাদ্য পণ্য প্রস্তুত করায় তাহিতি রেস্টুরেন্টকে  ৮ হাজার,  এবং রান্নাঘর রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।  
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম। সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা, জেলা  চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এবং সুনামগঞ্জ সদর থানা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]