স্টাফ রিপোর্টার
‘ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’ প্রতিপাদ্যাকে সামনে রেখে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় আবগারী ও ভ্যাট বিভাগের আয়োজনে উত্তর সুনামগঞ্জ সার্কেল রাজস্ব কর্মকর্তা মো. আব্দুর রহিম’র সভাপতিত্বে ও সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জহির আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সিলেট সহকারী কমিশনার ইয়াসমিন আক্তার শাহনূর।
স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সার্কেল রাজস্ব কর্মকর্তা মো. সজিব মিয়া ।
এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ ডিভিশন রাজস্ব কর্মকর্তা সমীরন আচার্য্য, দক্ষিণ সার্কেল সহকারী রাজস্ব কর্মকর্তা মো.সাদিদুল ইসলাম,
ব্যবসায়ী প্রতিনিধির মধ্য থেকে বক্তব্য রাখেন, মো. মঈনুল ও হরিদাস রায়।