স্টাফ রিপোর্টার
‘আত্বকর্মী যুব শক্তি, টেকশই উন্নয়নের মূল ভিত্তি’ শ্লোগানকে সামনে রেখে শহরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে যুব দিবস উপলক্ষ্যে যুব সমাবেশের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪, আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্ ও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের মধ্যে সনদ এবং যুব কল্যাণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ্। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ- মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, সুনামগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর শওকত উসমান শামীম।
এছাড়াও বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আমীর আলী, শাহীদুল ইসলাম, প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশরাফ হোসেন লিটন ও নাবিলা রেহেনুম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দেওয়ান গিয়াস চৌধুরী, কম্পিউটার প্রশিক্ষক মো. আলমগীর এবং হিয়া।
সভায় বক্তরা বলেন, আমাদের দেশে শিক্ষিত বেকারত্বের সংখ্যা অনেক বেশি। এই জনশক্তিকে যদি কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা যায় তাহলে আমাদের দেশের বেকারত্বের হার শূন্যের কোটায় চলে আসবে।