- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় শিক্ষা সপ্তাহ পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা পযার্য়ে প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মনজুরুল হক চৌধুরী পাবেলের পরিচালনায়  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা প্রশাসক শেখ রফিকুল           
 ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তথ্য প্রযুক্তি আইনুর আক্তার পান্না জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা প্রমুখ।
সভায় জানানো হয় এবার জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে শ্রেণ্ঠ শ্রেণি শিক্ষক সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাহমুদুর রহমান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাহমুদুর রহমান, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন কলেজের শিক্ষক শেখ আবু তাহের, শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজুয়ান আহমদ, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন, শ্রেষ্ঠ মাদ্রাসা জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর উপজেলা হলিয়ারপাড়া, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক জামালগঞ্জ উপজেলার নয়াগাঁও মাদ্রাসার দুলাল মিয়া, শ্রেষ্ঠ শিক্ষার্থী তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ইকরা নাজমিন মুমু, স্কাউট ছাত্র এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সুজন মিয়া, শ্রেষ্ঠ গার্লস গাইড জয়কলস উচ্চ বিদ্যালয়ের সিক্তা দাস, শ্রেষ্ঠ রোবার ছাতক আব্দুল হক কলেজের অভিজিৎ দাস, শ্রেষ্ঠ বিএনসিসি ছাতক ডিগ্রি কলেজের শামীমা বেগম, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিপ্লব কেতন চ্যাটার্জী, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের আব্দুল মকদ্দুছ, শ্রেষ্ঠ স্কাউট দল ও বিএনসিসি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয়েছেন।

  • [১]