- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় শিশু কিশোর নাট্য উৎসব ‘ময়নার স্বপ্ন’ মঞ্চন্থ করল বন্ধন থিয়েটার

জাকের আহমেদ
১৩ তম জাতীয় শিশু কিশোর নাট্য উৎসবে সুনামগঞ্জের বন্ধন থিয়েটার মঞ্চস্থ করেছে নাটক ‘ময়নার স্বপ্ন।’  রবিবার সন্ধ্যায় ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ইভটিজিং, বাল্যবিবাহ ও শিশু অধিকারের ওপর সমাজ সচেতনতা মূলক নাটকটি মঞ্চায়ন করা হয়। নাটকটি রচনা করেন অমিত বর্মন এবং নির্দেশনায় ছিলেন দ্বীপময় চৌধুরী ডিউক। নাটকে অনবদ্য একক অভিনয়ের জন্য মঞ্চকুঁড়ি পদক অর্জন করেছে শিশু শিল্পী শিপা বেগম।
উল্লেখ্য, ৬ মে থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী নাট্য উৎসবের আয়োজন করে পিপলস থিয়েটার এসোসিয়েশন এবং সহযোগিতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। সিলেট বিভাগ থেকে ২টি নাট্যদল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করে।
নাটকে অভিনয় করেন ঝর্ণা আক্তার, শিপা বেগম, প্রিয়াংকা চন্দ, মুক্তা মল্লিক, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, রাজিব  দেব, প্রদীপ কুমার পাল, অমিত বর্মণ, কানু চন্দ, সামির পল্লব, মো. রাজু আহমেদ ও দ্বীপময় চৌধুরী ডিউক।
নাটক শেষে অভিনয় শিল্পীদের হাতে উৎসব স্মারক, সনদপত্র, ক্রেস্ট ও উৎসবের টি শার্ট তুলে দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কার্যকরী সদস্য হুমায়ুন ফরীদি।  

  • [১]