- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক মতবিনিময়

স্টাফ রিপোর্টার
জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএসএআইডি ও ইউকেএইডি’র আর্থিক সহযোগিতায় কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের বাস্তবায়নে, প্রোমটিং
এ্যাডভোকেসি এন্ড রাইটস্ (পার) প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এডিশনাল সেক্রেটারি (আরটিডি) ড. মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ।
ফ্রেন্ডস্ ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ’র পরিচালক জাহিদ হুসেনের সভাপতিত্বে ও এফআইভিডিবি পিও আজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, টিআইবি (সনাক) সভাপতি ধূর্জটি কুমার বসু, সুজন’র নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চাঁন মিয়া, ইরা নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, জেলা টিআইবি এরিয়া ম্যানেজার মাহবুব হোসেন ।

  • [১]