- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন এএসপি রফিক

স্টাফ রিপোর্টার
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ সম্মান ও সনদপত্র পেয়েছেন।
বুধবার বেলা ১১ টায় ঢাকার পুলিশ হেড কোয়াটারর্স মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে পুলিশের জাতীয় শুদ্ধচার পুরস্কার তুলে দেন পুলিশের মহপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) মো. রফিকুল ইসলাম সিলেট বিভাগের মধ্যে অফিসার্স ক্যাটাগরিত এই শুদ্ধচার পুরস্কার লাভ করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ কর্তৃক জাতীয় শুদ্ধচার পুরস্কার পাওয়া খুবই গর্বের বিষয়। এবছর আমি মনোনীত হয়েছি। আজকে বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের কাছ থেকে পুরস্কারটি গ্রহন করে সম্মান বোধ করছি। সামনের দিন গুলোতে নিজের কাজ এবং দায়িত্ব আরো নিষ্ঠার সাথে পালন করতে পারি সবার কাছে সেই সহায়তা চাই।

  • [১]