- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসনের আয়োজনে (২০২২-২০২৩) জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহি উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এবছর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পুরস্কার পেয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার গ্রহণ করেন শান্তিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, ১০-১৬ গ্রেডের শ্রেষ্ঠ কর্মচারীর পুরস্কার গ্রহণ করেন জেলা প্রশাসকের গোপনীয় শাখার উপ-প্রশাসনিক কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস এবং ১৭-২০ গ্রেডের শ্রেষ্ঠ কর্মচারীর পুরস্কার গ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রসেস সার্ভার মনজু মিয়া।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

  • [১]