- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় শোক দিবসে বিআরডিবি বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী

স্টাফ রিপোর্টার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিআরডিবি বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা দপ্তর বিভিন্ন কর্মসূচী পালন করেছে। শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচীসমূহে অংশগ্রহণের পর বিআরডিবিভুক্ত সমবায়ী ও উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ্জুদ আলী খান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমবায় অফিসার, ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক, ইউসিসিএ ভাইস চেয়ারম্যান রফিকুল বারী চৌধুরী, ইউসিসিএ’র পরিদর্শক উত্থানপদ শর্মা প্রমুখ। পরে বিআরডিবিভুক্ত মুক্তিখলা মধ্যপাড়া কেএসএস এ বৃক্ষরোপন করা হয়। বিভিন্ন সমিতিতে বৃক্ষরোপনের এই কর্মসূচী চলমান থাকবে।
এদিকে বিকালে বিআরডিবি তাহিরপুর উপজেলা দপ্তরের উদ্যোগে চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়। বিআরডিবি অফিসের সামনে বিভিন্ন সমিতি ও দলের সদস্যদের মধ্যে ৫০টি চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর ইউসিসিএ’র সভাপতি মো. নূরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (অ.দা.) সৌরভ ভূষণ দেব, ইউসিসিএ’র সাবেক সভাপতি মো. ইসহাক মিয়া, ইউসিসিএ’র প্রধান পরিদর্শক বিনয় ভূষণ রায়, মাঠ সহকারী আব্দুল মোনায়েম, হাফছা খানম, নাসিমা বেগম প্রমুখ।
পরে মোল্লাপাড়া কেএসএস এ ২টি গাছ লাগানোর মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচীর সূচনা করা হয়। এর আগে সকাল থেকে শুরু হওয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচীতে বিআরডিবি তাহিরপুর উপজেলা দপ্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

  • [১]