- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় শোক দিবস উপলক্ষে আশি ও নব্বই দশকের ছাত্র নেতাদের ভার্চ্যুয়াল আলোচনা

লন্ডন প্রতিনিধি
আশি ও নব্বই দশকের সাবেক ছাত্র নেতাদের উদ্যোগে প্রবাসে জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল লন্ডন সময় বিকাল ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভার্চ্যুয়াল আলোচনায় সভাপতিত্ব করেন নব্বই দশকের সাবেক ছাত্রনেতা সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সাধারণ সম্পাদক মকসুদ রহমান, সঞ্চালনা করেন দীপঙ্কর তালুকদার।
ভার্চ্যুয়াল শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সফিউল আলম নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক সহসভাপতি এম এ রহিম ও যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
শোক দিবসের ভার্চ্যুয়াল আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাহিন আজমল, জাহাঙ্গীর চৌধুরী রতন, আহবাব হোসেন, বিকাশ দে পান্না, হাবিবুর রহমান হাবিব, তৌহিদ ফিতরাত হোসেন, সৈয়দ তাহমীম, সামছুল হক বেলাল, রঞ্জিত সরকার, আলী আসগর জহির, শেখ জাফর, দীপু শেখ, আলগীর হোসেন, মাহবুব মুহিত।
শোক দিবসের এই ভার্চ্যুয়াল আলোচনা সভায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ইঊরোপ ও কানাডা থেকে সাবেক ছাত্রনেতারা যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু হত্যা কান্ড নিয়ে একটি প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশী বিদেশী আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এই ষড়যন্ত্র এখনো চলমান। তিনি দেশে বিদেশে ছড়িয়ে থাকা সাবেক ছাত্র নেতৃবৃন্দকে দলের কার্য্যক্রমে শরীক করার আহব্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ইউরোপ এবং আমেরিকা থেকে বিএনপি জামাত চক্র অব্যাহতভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দিতে ব্রিটেনে বসবাসরত ছাত্রলীগের সাবেক নেতা কর্মীদের অতীতের মতো বর্তমানেও ভূমিকা নিতে আহব্বান জানান তিনি। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা ব্রিটেন থেকে দেশবিরোধী ষঢ়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে।

  • [১]