ছাতক প্রতিনিধি
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাতকের নোয়ারাই ইউনিয়ন আ.লীগের উদ্যোগে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ইউনিয়নের চৌমুহনী বাজারে মিলাদ শেষে ইউনিয়ন আ’লীগের সভাপতি ডা. রেদওয়ানুল হক আরজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন, নোয়ারাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য দেওয়ান পীর আব্দুল খালেক রাজা।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য আফিক আলী, গোলাম মোস্তফা, আ.লীগ নেতা আব্দুল কাইয়ুম, আজমল খান, আরব আলী, আবু হানিফ, উপজেলা যুবলীগ নেতা বদরুল আলম তালুকদার, মুক্তিযোদ্ধা আজব আলী, ময়না মিয়া, আয়াত আলী, জমির আলী, ইউনিয়ন আ.লীগ নেতা মাহমুদ আলী, হাজী কবির আহমদ, শফিক আলী, আব্দুল জব্বার, সমর আলী, আছলম আলী বেলা, বাবুল মিয়া, জমির আহমদ, মুনসুর আলী, আব্দুন নুর, পীর তাজুদ আলী, আব্দুর রহমান মনি, আমজদ আলী, ফয়জুল হক, মাও. মাশুক মিয়া, যুবলীগ নেতা আমির হোসেন, জাহাঙ্গীর আলম, পীর মিছবাউর রাজা রাজন, বাচ্চু মিয়া, দেলোয়ার হোসেন, রাশিদ আলী, বিলাল আহমদ, আশিক আলী, সিরাজ মিয়া, ফরিদ মিয়া, মঈনুল হোসেন, মনফর আলী, জসিম উদ্দিন, ফয়জুল ইসলাম, আইনুল হক প্রমুখ।