- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগারের আয়োজনে প্রতিযোগিতায় আগ্রহী প্রার্থীদের যোগ্যতা অনুয়ায়ী অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।
রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রপে পঞ্চম-অষ্টম শ্রেণি। বিষয় ‘আমার চোখে বঙ্গবন্ধু’। রচনা লিখতে হবে ১ হাজার শব্দের মধ্যে। ‘খ’ গ্রপে নবম-দ্বাদশ শ্রেণি। বিষয় ‘বাঙালির মুক্তিদাতা বঙ্গবন্ধু’। রচনা লিখতে হবে ১ হাজার ২০০ শব্দের মধ্যে। ‘গ’ গ্রপে ¯œাতক-¯œাতকোত্তর শ্রেণি। বিষয় ‘১৫ আগস্ট ইতিহাসের কালো অধ্যায়’। রচনা লিখতে হবে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে। ‘ঘ’ গ্রপে সবার জন উন্মুক্ত। বিষয় ‘ ৬ দফা হতে বাংলাদেশের স্বাধীনতা’। রচনা লিখতে হবে ১ হাজার ৮০০ শব্দের মধ্যে। রচনা আগামী ২০ আগস্টের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি সুনামগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগারে পৌঁছাতে হবে।
চিত্রাংকন প্রতিযোগিতায় অনুর্ধ্ব ৭ বছরের বয়সসীমার সকলে ‘ক’ গ্রুপের। চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত। ‘খ’ গ্রুপ অনুর্ধ্ব ১২ বছর। বিষয় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। চিত্রাংকন আগামী ২০ আগস্টের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি সুনামগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগারে পৌঁছাতে হবে।

  • [১]