- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি গ্রন্থাগারের নানা আয়োজন

স্টাফ রিপোর্টার
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে সুনামগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার। ৫টি গ্রুপে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা। ক গ্রুপ ৫ম-৮ম শ্রেণির রচনার বিষয় ‘ছোটদের প্রিয় বঙ্গবন্ধু’, খ গ্রুপ ৯ম-দ্বাদশ শ্রেণির রচনার বিষয় ‘স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু’, গ গ্রুপ স্নাতক-স্নাতকোত্তর রচনার বিষয় ‘বঙ্গবন্ধু ও বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য’, ঘ গ্রুপ সর্বসাধার জন্য উন্মুক্ত। রচনার বিষয় ‘১৫ আগস্ট ইতিহাসের বিষাদময় অধ্যায়’। ঙ গ্রুপ বিশেষ (প্রতিবন্ধী)। রচনার বিষয় ‘বঙ্গবন্ধু থেকে জাতির পিতা’।
রচনা প্রতিযোগিতায় ক গ্রুপের প্রতিযোগিকে ১ হাজার শব্দ, খ গ্রুপের প্রতিযোগিকে ১২শ শব্দ, গ গ্রুপের প্রতিযোগিকে ১৫শ শব্দ, ঘ গ্রুপের প্রতিযোগিকে ১৮’শ শব্দ এবং ঙ গ্রুপের প্রতিযোগিকে ১ হাজার শব্দে রচনা লিখতে হবে।
রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে আগামী ২০ আগস্টের মধ্যে জেলা সরকারি গ্রন্থাগারে ডাকযোগে/সরাসরি/ ই-মেইলে ([email protected]) পৌঁছাতে হবে। রচনা লিখতে হবে এ-৪ সাইজ কাগজে নিজ হাতে প্রতিপাতার এক পৃষ্ঠায়। শিক্ষার্থীদের রচনার ক্ষেত্রে আইডি কার্ড/ স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়ন সহ জমা দিতে হবে এবং অন্যান্য প্রতিযোগির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/ ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন সহ জমা দিতে হবে।
এদিকে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩টি গ্রুপে। ক গ্রুপ অনুর্ধ্ব ৭ বছর। চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত। খ গ্রুপের বয়সসীমা ৮-১২ বছর। চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ‘স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু’। গ গ্রুপ বিশেষ (প্রতিবন্ধী)। চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত।
প্রতিযোগিদের নিজস্ব আর্ট পেপারে স্বহস্তে অংকিত চিত্র জমা দিতে হবে। চিত্রাংকন জেলা সরকারি গ্রন্থাগারে আগামী ২০ আগস্টের মধ্যে ডাকযোগে/সরাসরি পৌঁছাতে হবে। এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতার ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে। রচনা ও চিত্রাংকনে অবশ্যই অংশগ্রহণকারীর নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

  • [১]