- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি গ্রন্থাগারের নানা প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা সরকারি গ্রন্থাগার রচনা, বইপড়া, ছড়া/কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছেন।
৪টি গ্রুপে বিভক্ত করে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা। ক গ্রুপ ৫ম-৮ম শ্রেণির রচনার বিষয় তোমার চোখে বঙ্গবন্ধু, খ গ্রুপ ৯ম-১০ শ্রেণির রচনার বিষয় মুক্তিযুদ্ধের মহানায়ক, গ গ্রুপ ¯œাতক-¯œাতকোত্তর বিষয় বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, ঘ গ্রুপ সর্বসাধার জন্য উন্মুক্ত। রচনার বিষয় গণমানুষের নেতা বঙ্গবন্ধু।
এছাড়াও ক গ্রুপের প্রতিযোগিকে ১ হাজার, খ  গ্রুপের প্রতিযোগিকে ১২’শ শব্দে, গ গ্রুপের প্রতিযোগিকে ১৫’শ শব্দে এবং ঘ গ্রুপের প্রতিযোগিকে ১৮’শ শব্দে রচনা লিখতে হবে।
রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে ১৪ আগস্টের মধ্যে নিজ হাতে লেখা রচনা জেলা সরকারি গ্রন্থাগার কার্যালয়ে জমা দিতে হবে। রচনা লিখতে হবে অ-৪ সাইজ কাগজে নিজ হাতে প্রতিপাতার এক পৃষ্ঠায়। ঘ গ্রুপের প্রতিযোগিদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, প্রথম শ্রেণির কর্মকর্তার প্রত্যয়ন সহ রচনা জমা দিতে হবে। এছাড়াও রচনায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বা উল্লেখ করতে হবে।
এদিকে বইপড়া/ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিদের দুইটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১ম থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত ক গ্রুপ এবং ৫ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন সহ ১৩ আগস্টের মধ্যে নাম অন্তর্ভূক্ত করতে হবে। বইপড়া/ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট বিকাল টায় সরকারি গ্রন্থাগার মিলনায়তনে।
বইপড়া কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই থেকে অংশ বিশেষ, বঙ্গবন্দুকে নিয়ে ছড়া/ কবিতা আবৃত্তি করতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে অংশবিশেষ এবং বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া ও কবিতা গ্রন্থাগার থেকে সরবরাহ করা হবে।

  • [১]