- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় শোক দিবস-জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আলোচনা

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া     
 মাহফিল অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাশের সভাপতিত্বে ও সিনিয়র সহকারি জজ মোহাম্মদ জালাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহিবুল ইসলাম, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিক, পিপি ড. অ্যাড. খায়রুল কবির রুমেন প্রমুখ। এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিচারক ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। দোয়া পরিচালনা করেন সুনামগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা মো. তাজুল ইসলাম।

  • [১]