স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে সভাপতিত্ব ও সহকারি কমিশনার আমিমুল এহসান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. বরকতুল্লা খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সাবেক পিপি অ্যাড. শফিকুল আলম, অ্যাড. রইস উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে।
আলোচনা সভার শুরুতে ১৫ আগস্ট শাহাদাতবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়।