ছাতক প্রতিনিধি
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে ছাতকে উপজেলা আ’লীগের এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ছানাউর রহমান ছানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ, চান মিয়া চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, আব্দুল হেকিম, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিল্লাল আহমদ, পৌর আ’লীগ নেতা ছাব্বির আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায় প্রমূখ। সভায় মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আ’লীগ নেতা আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, মখলিছুর রহমান, দবির উদ্দিন, ফারুক মিয়া, মাফিজ আলী, ফিরোজ আলী মেম্বার, আব্দুল খালিক, আব্দুল আউয়াল, নজমুল হোসেন, গিয়াস উদ্দিন, নুরুল হক, ইমাম উদ্দিন, আবুল হাসনাত, মাষ্টার আওলাদ হোসেন, সমরোজ আলী, হাজী জয়নাল আবেদীনসহ উপজেলার সকল ইউনিয়ন ও পৌর সভার আ’লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৫ই আগষ্ঠ জাতীয় শোক দিবসের সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা (অর্ধ-নমিত) ও কালো পতাকা উত্তোলন। কালো ব্যাজ ধারন, শোক র্যালীসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। বিকেলে মসজিদে মিলাদ ও দোয়া, মন্দিরে বিশেষ প্রার্থনা এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।