১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আয়োজনে বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভা থেকে আগামী ১৫ আগস্ট শোক দিবস পালনের জন্য সকলকে উপস্থিত থাকার ঘোষণা দেওয়া হয়। সদর যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এহসানুল হক উজ্জ্বলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সদস্য জেবুল মিয়া, অ্যাড. আমিরুল ইসলাম, পুলক, পিন্টু বণিক, কায়সার আহমদ, গিয়াস, আনোয়ার, নিজাম, ডালাস, জনি, রায়হান, সহিবুর, শফিকুল, অলিউর, রোপন, পাপলু প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)