স্টাফ রিপোর্টার
‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’র উদ্যোগে জাতীয় সামাজিক সেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় সদর উপজেলা সুরমা ইউনিয়নের বেরীগাঁও এলাকায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর মো. আলতাফ হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের স্থানীয় ইউপি সদস্য মাজেদা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভৈষারপাড় নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, ইউপি সদস্য মো. আবুল হোসেন, সংস্থার সামাজিক উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, কর্মকর্তা চন্দন সরকার, ডা: দীপংকর মালাকার, ডা: ফরেক, মো. আব্দুছ সালাম।
আলোচনা সভার আগে একটি র্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত ২ শতাধিক লোক অংশ নেন।