জামালগঞ্জ অফিস
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, ‘দেশ, সমাজ ও জাতীয় স্বার্থে সবাইকে মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে হবে। ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে একশ্রেণীর মানুষ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার ঘটাতে চায়। শিক্ষিত তরুণদের মগজ ধোলাই করে আধুনিক বিজ্ঞান শিক্ষার পরিবর্তে সন্ত্রাসের বীজ ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু দেশের সাধারণ মানুষ এসব সন্ত্রাসী কার্যকলাপ ও মানুষ মারার রাজনীতি পছন্দ করেন না। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সাথে চলতে চায়। ’
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা স্কুল-কলেজ ও বাসায় কি করছে তা অভিভাবকদের নজর রাখতে হবে। ছেলে-মেয়েরা লেখাপড়ায় আছে, না কোন জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীর কবলে পড়ে জঙ্গিবাদের দিকে ঝুঁকছে তা খেয়াল রাখতে হবে। তাহলে পরিবার, সমাজ ও রাষ্ট্র নিরাপদ থাকবে। ’
তিনি আরো বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সারাদেশ ব্যাপি গণসচেতনতা ও গণজাগড়ন সৃষ্টি করতে হবে। পাড়া-মহল্লায় সাধারণ মানুষকে জঙ্গিবাদের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। তাহলেই বাংলাদেশ শান্তি বিরাজ করবে।’
শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সায়েম পাঠানের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, কাজী আশরাফ, থানার ওসি আতিকুর রহমান, বেহেলী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান অসীম তালুকদার, ভীমখালী ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান দুলাল মিয়া, কৃষক লীগ নেতা আলী আমজাদ, যুবলীগ নেতা আবু তাহের, কাশেম আখঞ্জী, ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান লিমন, রাসেল মিয়া প্রমুখ।
আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা পংকজ পাল চৌধুরী, মুহিবুর রহমান শাহ, আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, মোশারফ হোসেন, গোলাম জিলানী আফিন্দী রাজু, জেলা যুবলীগ নেতা আবুল আজাদ, স্থানীয় যুবলীগ নেতা আব্দুল লতিফ নাজেল প্রমুখ।
আলোচনা সভার পর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নেতৃত্বে জামালগঞ্জ উপজেলা সদরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।