- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামাই-শাশুড়ি বিজয়ী

ধর্মপাশা প্রতিনিধি
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে জামাই ও শাশুড়ি বিজয়ী হয়েছেন। জামাই মোক্তার হোসেন সাধারণ সদস্য পদে ও শাশুড়ি শিল্পী আক্তার সংরক্ষিত মহিলা সদস্য পদে পৃথক ওয়ার্ড থেকে বিজয়ী হন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত জয়শ্রী ইউনিয়নে ভোট গ্রহণ হয়।
জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রামের বাসিন্দা মোক্তার হোসেন ৯ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করে ৩৯২ ভোট এবং বাঘাউচা গ্রামের বাসিন্দা শিল্পী আক্তার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করে ১ হাজার ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
জয়শ্রী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস ওই দুজনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • [১]