স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ১৫টি ওয়ার্ডে ভোট যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতায় লড়েছিলেন ৮৩ প্রার্থী। জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত স্থানীয় সরকারের এই নির্বাচন নিয়ে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষের আগ্রহের কমতি ছিল না। এর মধ্যে একটি ভোটও না পেয়ে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছেন ১৩ প্রার্থী। এই ১৩ জনসহ কাস্টিং ভোটের আট ভাগের একভাগ না পেয়ে জামানত হারিয়েছেন ৩২ জন সদস্য প্রার্থী। জেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
সাধারণ সদস্য পদে-১নং ওয়ার্ড (তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরী ইউনিয়ন) মোট ভোট কাস্ট হয়েছে ৮১টি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন (তালা প্রতীক) ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থী জুনাব আলী (টিউবওয়েল) পেয়েছেন ৩৭ ভোট, হিসাব অনুযায়ী কম ভোটে পেয়ে জামানত হারিয়েছেন আতিকুর রহমান (বৈদ্যুতিক পাখা) ৫ ভোট, জিল্লুর রহমান- (ঢোল) ও অ্যাড. মুস্তাফিজ আলী পীর (হাতি) প্রতীকে কোন ভোটই পান নি।
২নং ওয়ার্ডে (শ্রীপুর দক্ষিণ, মধ্যনগর সদর, চামরদানী, বংশীকুন্ডা উত্তর, বংশীকুন্ডা দক্ষিণ, চামরদানী ইউনিয়ন) ভোট কাস্ট হয়েছে ৭৭টি। ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মোজ্জামেল হোসেন রুকন-তালা প্রতীকে। ৯ ভোটের চেয়েও কম পেয়ে জামানত হারিয়েছেন আব্দুস সালাম (পাখা) ২ ভোট ও হারুন রশিদ-টিউওয়েল প্রতীকে ২ ভোট পেয়ে।
৩নং ওয়ার্ডে (ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর, জয়শ্রী, সেলবরষ, সুখাইড় রাজাপুর উত্তর, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন) কাস্ট হয়েছে ৬৭ ভোট। সৈয়দ আমিনুল হক হেলাল- হাতি প্রতীকে একটি ভোটও না পেয়ে জামানত হারিয়েছেন।
৪নং ওয়ার্ড (জামালগঞ্জ উপজেলার সদর, ফেনারবাঁক, বেহেলী, ভীমখালী ও সাচনাবাজার ইউনিয়ন) ভোট কাস্ট হয়েছে ৬৮টি। হিসাব অনুযায়ী ৮ ভোটের চেয়েও কম পেয়ে জামানত হারিয়েছেন সৈয়দ খালেদ আহমদ (টিউওয়েল) ১ ভোট, আসহাদুর রহমান (ঢোল) ও সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন (ঘুড়ি) প্রতীকে কোন ভোট না পেয়ে।
৫নং ওয়ার্ডে-(সদর উপজেলার গৌরারং, মোহনপুর, কাঠইর, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ, পলাশ, ধনপুর, বাদাঘাট দক্ষিণ ও ফতেপুর ইউনিয়ন) ভোট কাস্ট হয়েছে ১০৭টি। ১৩ ভোটের চেয়ে কম পেয়ে জামানত হারিয়েছেন এ এইচ এম হাসান বশির- (বৈদ্যুতিক পাখা)- ২ ভোট, মমিনুল ইসলাম (ঢোল)- ১ ভোট, সাজ্জাদুর রহমান (হাতী)-২ ভোট, সৈয়দ আহমদ (টিউবওয়েল) ১ ভোট, মাহতাব উদ্দিন তালুকদার (অটোরিক্সা) আবু সাইদ (বক) ও অ্যাড. আলম নূর হীরা-(উটপাখি) প্রতীকে কোন ভোটই পান নি।
৬ নং ওয়ার্ডে (সুনামগঞ্জ পৌরসভা, সদর উপজেলার কুরবাননগর, জাহাঙ্গীরনগর, সুরমা, রঙ্গারচর, মোল্লাপাড়া ও লক্ষণশ্রী ইউনিয়ন) ভোট কাস্ট হয়েছে ৯৩টি। ১১ ভোটের কম পেয়ে জামানত হারান জুবের আহমদ অপু (টিউবওয়েল)-৪ ভোট, মাজহারুল ইসলাম উকিল (হাতী)- ১০ ভোট, ইয়াকুব বখত বহলুল (বেহালা)- ২ ভোট, জসিম উদ্দিন (ক্রিকেট ব্যাট)-১ ভোট, আল হেলাল (বক) ও জিয়াউর রহমান (অটোরিক্শা) প্রতীকে কোন ভোট পাননি।
৮নং ওয়ার্ডে (দিরাই উপজেলার পৌরসভা, সরমঙ্গল, চরনারচর, রাজানগর, রফিনগর, জগদল ও করিমপুর ইউনিয়ন) নাজমুল হক (তালা) কাস্টিং ভোট ৯৩টি। ১১ ভোটের কম পেয়ে জামানত হারিয়েছেন সৈয়দ বদরুল আলম (হাতী) প্রতীকে ৪ ভোট ।
৯ নং ওয়ার্ডে (দিরাই উপজেলার তাড়ল, কুলঞ্জ, ভাটিপাড়া, শাল্লা উপজেলার শাল্লা, বাহাড়া, হবিবপুর ও আটগাঁও ইউনিয়ন) ভোট কাস্ট হয়েছে ১০০। ১২ ভোট না পেয়ে জামানত হারিয়েছেন সাংবাদিক পিসি দাস (অটোরিক্সা)-৪ ভোট, বাদল চন্দ্র দাস (টিউবওয়ে) ৪ ভোট, বেলাল আহমেদ (ঢোল)-৮ ভোট।
১০ নং ওয়ার্ড (জগন্নাথপুর উপজেলার পৌরসভা, কলকলিয়া, দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা, পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও) কাস্টিং ভোট ৬৬টি। এই ওয়ার্ডে ভোট কম পেয়ে জামানত হারিয়েছেন আব্দুল মতলিব চৌধুরী (ঢোল) ৫, আব্দুল জব্বার (ঘড়ি) ১, ইমদাদুর রহমান তালুকদার (ক্রিকেট ব্যাট) ও ছালেক উদ্দিন (বক) প্রতীকে কোন ভোট পান নি।
১১ নং ওয়ার্ড (জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও, রানীগঞ্জ, আশারকান্দি, পাটলী, মীরপুর, সৈয়দপুর-শাহারপাড়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন) ভোট কাস্ট হয়েছে ৮৮টি। জামানত হারিয়েছেন শাহজাহান সিরাজী, তিনি (ঘুড়ি) প্রতীকে ৬ ভোট পেয়েছেন।
১৩ নং ওয়ার্ডে- (দোয়ারাবাজার উপজেলার সদর, বাংলাবাজার, নরসিংপুর, লক্ষীপুর, বোগলাবাজার ও সুরমা ইউনিয়ন) ভোট কাস্ট হয়েছে ৮০টি। এই ওয়ার্ডে জামানত হারিয়েছেন আকরামুল হাসান মাসুম, তিনি অটোরিক্সা প্রতীকে ৭ ভোট পেয়েছেন।
১৪ নং ওয়ার্ডে (ছাতক উপজেলার পৌরসভা, সদর, ইসলামপুর, নোয়ারাই, কালারুকা, খুরমা উত্তর, ইউনিয়ন) ভোট কাস্ট হয়েছে ৮০ ভোট। জামানত হারিয়েছেন আফসার উদ্দিন, তিনি বৈদ্যুতিক পাখা মার্কাায় ৫ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও জেলা সহকারি রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম জানান, অনেক সদস্য কাস্টিং ভোটের অনেক কম পেয়েছেন। তাই তাদের জামানত বাতিল বলে গণ্য হবে।