- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে কৃষক-জনতা ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আ.মুকিত চৌধুরী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, আলতাফুর       
রহমান, জুলফিকার চৌধুরী রানা, আ: মতিন, মতিউর রহমান, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, আখতারুজ্জামান,আজহারুল ইসলাম,কাজী রশিদ আহম্মদ, মফিজুর রহমান আলাল,দিলোয়ার হুসেন,রাসেল আহম্মদ,রায়হান আহমেদ, আবুল কালাম জাকারিয়া,হাফিজ এহ্সানুল হক, আল হাসান, আলীম উদ্দিনসহ কয়েক হাজার কৃষক।

  • [১]