জামালগঞ্জ প্রতিনিধি
নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে। উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এম নবী হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মুসলিমপুর, ইনছানপুর, মমিনপুর, কামিনীপুর, ভুইয়ারহাটি, সদরকান্দি, কালীপুর, লম্বাবাক, উত্তর কামলাবাজ গ্রামে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি দীজেন্দ্র লাল দাস, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল খালেক, দলীয় নেতা আব্দুর রহমান ওরফে ময়না মিয়া, তানভীর আহমদ প্রমুখ।
এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার ইসলামপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে স্থানীয় একতা যুব সংঘের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়ে। এসময় ভীমখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. দুলাল মিয়া, ইউপি সদস্য আব্দুল ওয়াকিব, পল্লী চিকিৎসক তৌফিক হোসেন, একতা যুব সংঘের লোকমান হোসেন,আমির হোসেন, মশিউর রহমান,মাহবুব আলম, শহিদ, গোলাম হোসেন, আবু হুরায়রা, আবু সুফিয়ান, মুক্তার হোসেন, রাজন, জামাল, মিনহাজ সহ ইসলামপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।