জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার লম্বাবাক-কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪টি অভিভাবক পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে সরাসরি ভোটের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। গত বুধবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মাদ্রাসার হল রুমে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলে। ৫২৩ জন ভোটারের মধ্যে ৩৫২ জন ভোটার ভোট প্রদান করেন। ৭ জন প্রতিদ্বন্ধির মধ্যে ৪ জন নির্বাচিত হন। দাখিল বিভাগে ১৯৫ ভোটে পেয়ে আশরাফুল আলম প্রথম, ১৮২ ভোট পেয়ে আমির হোসেন দ্বিতীয়, ১৬০ ভোট পেয়ে আ. জলিল তৃতীয় হয়েছেন। প্রাথমিক বিভাগে ১৯৯ ভোট পেয়ে আবুল কালাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আলম ভুইয়া,সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মীর আব্দুল্লাহ আল মামুন,আল আমিন,সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও. জিল্লুর রহমান