- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জের কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের হাওরের ক্ষতিগ্রস্ত ৩শত’ কৃষক পরিবারের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক পরিবারের মধ্যে চাল, ডাল, আলু সহ অন্যান্য নিত্য প্রায়োজনীয় ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা আবু তাহের, জামালগঞ্জ উদীচীর সভাপতি আকবর হোসেন, গণমাধ্যম কর্মী অঞ্জন পুরকায়স্থ, তৌহিদ চৌধুরী প্রদীপ, আব্দুল আহাদ, ওয়ালী উল্লাহ সরকার, নেহার দেবনাথ প্রমুখ।  
 

  • [১]