- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জের ‘গঙ্গাধরপুর নদী গ্রুপ’ জলমহালে জোর করে মাছ ধরা ও লুটপাট বন্ধের দাবিতে মামলা

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ‘গঙ্গাধরপুর নদী গ্রুপ’ জলমহালে জোর করে মাছ ধরা ও লুটপাট বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সহকারী জজ আদালত, সুনামগঞ্জ-এ মামলা দায়ের হয়েছে। স্বত্ব মোকদ্দমা নং-০১/২০১৭ ইং (জামালগঞ্জ)।
রবিবার মামলাটি দায়ের করেন সৈয়দনগর পশ্চিম ফেনারবাঁক মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাসুদ মিয়া। মামলায় বিবাদী করা হয়েছে, ফেনারবাঁক গ্রামের নুরুল হুদা চৌধুরী, শাহান মিয়া, কয়ছর মিয়া, তৌফিক চৌধুরী, অরুন মিয়া, রহমান মিয়াকে।
মামলায় উল্লেখ করা হয়, বিবাদীগণ ‘গঙ্গাধরপুর        নদী গ্রুপ’ জলমহালে জোর করে মাছ ধরা ও লুটপাট করার পায়তারা করছেন। তাদের অসৎ উদ্দেশ্যে যাতে সফল না করতে পারে সে দাবি জানানো হয়। মামলায় বিবাদীগণের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হলে আদালত সাত দিনের মধ্যে কেন নিষেধাজ্ঞা জারী করা হইবে না মর্মে নির্দেশ প্রদান করেন। আদালত মামলা আমলে নিয়ে বিবাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।
তবে অভিযুক্ত বিবাদী ফেনারবাঁক গ্রামের নুরুল হুদা চৌধুরী বলেন, ‘আমাদের বিরুদ্ধে করা এসব অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। হয়রানীর জন্য অহেতুক এই অভিযোগ করা হয়েছে।’

  • [১]