- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জের দুই ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

জামালগঞ্জ প্রতিনিধি
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জামালগঞ্জ সদর ও নব গঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে জামালগঞ্জ সদর ও নবগঠিত উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্যা প্রার্থীদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়। এদিকে দুপুরে দুটি ইউনিয়নের সকল প্রার্থীদের নিয়ে আচরণ বিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জামালগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় প্রার্থী জামিল আহমেদ জুয়েল নৌকা প্রতীক, বিএনপির দলীয় প্রার্থী আব্দুল মতিন ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব আনারস প্রতীক, জালাল উদ্দিন ঘোড়া, আবুল কালাম আজাদ মোটর সাইকেল, সদরে সদস্যা শারমিন সুলতানা রজনীগন্ধা প্রতীক, জাহাঙ্গীর গনি চৌধুরী অটোরিক্সা প্রতীক, মো. নাজিম উদ্দিন ঢোল      
প্রতীক, মতিউর রহমান মতি চশমা প্রতীক,  কামরুল ইসলাম টেবিল ফ্যান প্রতীক, রুপম মিয়া টেলিফোন প্রতীক, কামাল নূর দুটি পাতা প্রতীক পেয়েছেন।
নব-গঠিত ৬ নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী এম নবী হোসেন নৌকা, বিএনপির প্রার্থী আলী আক্কাছ মুরাদ ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল ইসলাম চশমা, রজব আলী তালুকদার মোটর সাইকেল, মোবারক আলী তালুকদার আনারস, সমীর পুরকায়স্থ ঘোড়া প্রতীক পেয়েছেন।
তফসিল ঘোষণা করার পর থেকে দুইটি ইউনিয়নের ভোটার ও প্রার্থীদের মধ্যে নির্বাচনী আমেজ ও প্রচার প্রচারণা জমজমাট হয়ে উঠছে। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সকল পদের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে কুশল বিনিময় করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ১৬ এপ্রিলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার তালিকা অনুযায়ী ২ নং জামালগঞ্জ সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-১৮৭১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা-৯৩০৫ ও মহিলা ভোটার সংখ্যা-৯৪১৪ জন।
নব গঠিত ৬ নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪৭৮৬ জন। এর মধ্যে পুরুষ সংখ্যা-৭৪৯১ ও মহিলা ভোটার সংখ্যা-৭২৯৫ জন।

  • [১]