- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জের পল্লীতে আগুন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের পল্লীতে আগুনে ভস্মীভূত হয়েছে ৮টি বাড়িঘর। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আনুমানিক ৩টায় উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরে গ্রামবাসীর সহায়তা এ অগ্নিকা- নিয়ন্ত্রণে আসে।
খোঁজ নিয়ে জানা যায়, সেখানকার একটি তালাবদ্ধ ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকা-ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও আহত-নিহতের ঘটনা ঘটেনি। আগুনে পুড়ে ওই গ্রামের স্বদেশ তালুকদার, দেবদুলাল সরকার, দ্বীজেন্দ্র কুমার তালুকদার, পিযূষ কান্তি তালুকদার, নৃপেন্দ্র কুমার তালুকদার, রতন মজুমদার, জীবন সরকার, তাপশ মজুমদারের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

  • [১]