- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জের বিভিন্ন গ্রামে কৃষক লীগের কৃষাণী কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার গতকাল সোমবার দিনভর জামালগঞ্জের বেশ কয়েকটি গ্রামে মহিলাদের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন। মতবিনিময়ের পর স্থানীয় নারীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে কৃষক লীগের পক্ষে কিষাণী কমিটি গঠন      কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রতিটি কমিটিতে ১০১ জন করে সদস্য নিয়ে কৃষক লীগের নারী কমিটি গঠন করা হয়।
অ্যাড. শামীমা শাহরিয়ার বলেন,‘এই সমস্ত কমিটির সদস্যগণ কৃষক লীগের উপজেলা, ইউনিয়ন ও গ্রাম কমিটির অংশ হিসাবে তৃণমূল পর্যায়ে কৃষক লীগকে আরও শক্তিশালী করবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’  
জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাঁক, কালীপুর, সদরকান্দি, মোমিনপুর, ইনসানপুর, আলীপুর, ঝুনুপুর, উলুকানি, যতীন্দ্রপুরসহ ১১ টি গ্রামে কমিটি গঠনের কার্যক্রম শেষ করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক  আলী আমজাদ, যুগ্ম আহবায়ক শামসুল আলম, উপজেলা কৃষক লীগ নেতা জালাল উদ্দিন, আব্দুল কাইয়ুম, আলমামুন, নারীনেত্রী সালমা আক্তার চৌধুরী, তাছলিমা বেগম, জামিলা বেগম, তাহমিনা বেগম, আসমা বেগম,  ছাত্র লীগ নেতা মাহমুদুর রহমান তারেকসহ স্থানীয় নেতাকর্মীরা।
অ্যাড. শামীমা শাহরিয়ার এর পুর্বে সকাল ১০ টায় সাচনাবাজার জগন্নাথ জিউড় মন্দিরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বণিক সমিতির চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জগন্নাথ জিউড় মন্দির পরিচালনা কমিটির সভাপতি মানিক লাল রায়, আওয়ামী লীগ নেতা পংকজ পাল চৌধুরী, চিত্তরঞ্জন পাল, মন্তোষ সরকারসহ বণিক সমিতি ও জগন্নাথ জিউড় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]