জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামে পানি সেচ কে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। বুধবার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার পানি দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে আব্দুল খালেক ও ময়না মিয়ার এর লোকজন দেশীয় অস্ত্র¿ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংর্ঘষে আহতরা হলেন নজরুল মিয়া(২৫), অলেক মিয়া (৩৫), নুরজামাল (৪০), আব্দুল মন্নান (৫০), মারুফ মিয়া (৩০)। গুরুতর আহত আব্দুল মন্নানকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ও বাকীদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে লম্বাবাঁক গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। সংবাদ পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ডিগ্রি কলেজে উন্নীত হওয়ার ৬ বছরেও নতুন কোন পদ সৃষ্টি হয়নি