জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার তিন ইউপিকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা আনুষ্ঠানিকভাবে জামালগঞ্জ সদর, সাচনা বাজার, ভীমখালী ইউপিকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা কালে বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। সকলের চেষ্টা আন্তরিকতায় এই ব্যাধি মোকাবিলা করতে হবে। বাল্য বিবাহ র্নিমুল করতে গেলে অনেক ধরণের বাধা বিপত্তি আসতে পারে। সকল বাধা বিপত্তিকে দূরে ঠেলে আমাদেরকে তা অতিক্রম করতে হবে। বাল্যবিবাহ মুক্ত ঘোষণা উপলেক্ষে সভায় সভাপতিত করেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমদ সিদ্দিকী, সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ভীমখালীর চেয়ারম্যান আ. মান্নান তালুকদার, উপজেলা আ.লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার।
অনুষ্ঠানে জামালগঞ্জের সকল গণমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিষ্টার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ, বেসরকারী সংস্থার প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।